বিশ্ববাংলা

বাহরাইনে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

বাহরাইন সরকার অবৈধ বাংলাদেশিদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সম্বৃদ্ধ দেশ বাহরাইনে কাজ করতে যাওয়া ২ লক্ষাধিক বাংলাদেশির মধ্যে প্রায় ৫০ হাজার অবৈধ অভিবাসী। বৈধ কাগজপত্র না থাকায় তারা সরকারের দেয়া নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের ৮০ শতাংশই বাংলাদেশি। লকডাউন চলাকালীন অনেকেই ভিসার মেয়াদ ফুরিয়ে অবৈধ হয়ে পড়েন, এবং অনেকেই বাংলাদেশে ছুটি কাটাতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে আটকা পড়েন।

বাহরাইন সরকার কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণার ফলে এখন সব ধরনের অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। কোনো প্রকার জরিমানা ছাড়া অবৈধদের বৈধ হওয়ার এ প্রক্রিয়ায় দূতাবাস বাংলাদেশিদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button