আল জুবাইলে করোনা উপসর্গ নিয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আল জুবাইলে করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ সেলিম ভুইয়া নামে প্রবাসী ব্যবসায়ী মারা গেছেন। মোহাম্মদ সেলিম ভূইয়ার বাড়ি শ্রীমঙ্গল জেলার সাঁতগাও গ্রামে। তার পিতার নাম আব্দুল আজিজ ভূইয়া। জীবিকার তাগিদে প্রায় ২৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।
সেলিম ভূইয়া আল জুবাইলের একজন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে জুবাইল প্রবাসী ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে, বেশি অসুস্থ বোধ করলে, তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ আল জুবাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি আহবান জানিয়েছেন স্বজনরা।
তবে বিমান চলাচল বন্ধ থাকা এবং সৌদি আরবের বর্তমান অবস্থা বিবেচনা করে, লাশ সৌদি আরবে দাফন করার অনুরোধ জানিয়েছেন, রিয়াদ দূতাবাসের আইন সহকারি ফয়সাল আহমেদ।
জাফর আহমেদ, আল-জুবাইল প্রতিনিধি



