দেশবাংলা

লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের আরও ২ সদস্য আটক

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য সেন্টু সিকাদার ও নারগিছ বেগমকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার রাতে তাদেরকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি ২৬ জন বাংলাদেশি লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

গ্রেফতারকৃত রতন সিকদারের ছেলে সেন্টু সিকদার উপজেলার লোহাইড় গ্রামে ও রব মোড়লের স্ত্রী নারগিস বেগমের যাত্রাবাড়ি গ্রামের বাসিন্দা। এই মানব পাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুর শেখসহ দেশের অনেকেই লিবিয়া অবৈধভাবে পাড়ি জমান।

এর আগে, লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের ২ সদস্যকে বরগুনা থেকে আটক করেছে সিরাজগঞ্জ র‌্যাব সদস্যরা। অন্যদিকে, সম্প্রতি লিবিয়ায় হত্যাকান্ডের ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থেকে চার মানবপাচারকারী দলের সদস্যকে আটক করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button