অন্যান্যবাংলাদেশ

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বদলি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও আরো ৪ দপ্তরে দেয়া হয়েছে নতুন সচিব। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগে ভূমি সংস্কার বোর্ডের সচিব পদমর্যাদার সাবেক চেয়ারম্যান মো আব্দুল মান্নান কে সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সদ্যবিদায়ী সচিব মো আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব পদমর্যাদার মো ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, এমডিএসের অতিরিক্ত সচিব পদমর্যাদার বিসিএস প্রশাসনে নিয়োজিত আখিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button