আন্তর্জাতিকইউরোপ

করোনা: বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ৫ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় ৫ হাজার মানুষ, এখন পর্যন্ত মোট প্রানহানি ৩ লাখ ৮৮ হাজারের বেশি। ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে এক লাখ একুশ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৭৬ হাজার।

তবে বিশেষজ্ঞরা বলেছেন, স্বস্তির বিষয় হলো, সব দেশেই তুলনামূলকভাবে কমে এসেছে মৃত্যুহার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারে বাধা নেই।

তার বক্তব্য উদ্ধৃত করে যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান বলেছে, ডব্লিউএইচওর গবেষক দল যাচাই করে দেখেছে যে হাইড্রক্সিক্লোরোকুইন সেবনে কোভিড-১৯ রোগীদের ঝুঁকিতে পড়ার কোনো প্রমাণ নেই। কিন্তু গত ২৫ মে ডব্লিউএইচও এই ট্যাবলেটটির পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখতে বলেছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button