দেশবাংলা
আখাউড়া স্থলবন্দরে আটকে পড়েছে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক

করোনাভাইরাসের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ টির বেশি পণ্যবাহী গাড়ি গ্রহণ করছে না, ভারতীয় কতৃপক্ষ। ফলে আখাউড়া স্থলবন্দরে রপ্তানিকৃত বহু পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। এতে করে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পণ্যবাহী গাড়ী ভারতে প্রবেশের পথে প্রতিটি গাড়ীকে বিভিন্ন পরীক্ষা ও জীবাণুনাশক স্পের জন্য ৩০ মিনিট মতো লাগে। এজন্য, দিনে ৩০ থেকে ৪০টির বেশি ট্রাক পাঠানো যাচ্ছে না।
উল্লেখ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সাতটি অঙ্গ রাজ্যে ৪০টির বেশি পণ্য রপ্তানি হয়ে থাকে।



