আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
শ্বাসরোধের ফলেই মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের

ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তদন্ত শেষে জানা গেছে, শ্বাসরোধের ফলে সৃষ্ট সমস্যাতেই মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের। ঘটনায় দায়ী, বরখাস্ত মার্কিন পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের বিরুদ্ধে, সেকেন্ড ডিগ্রী মার্ডারের অভিযোগ আনা হয়েছে।
এদিকে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন রাজ্যে বিরতিহীনভাবে চলছে বিক্ষোভ। নবম দিনেও ভাঙচুর এবং সহিংসতার ঘটনা ঘটেছে। অন্যদিকে, দায়ী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ছেন, জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা।
এমন মৃত্যু কোন নাগরিকের কাম্য হতে পারে না উল্লেখ করে আন্দোলনকারিদের সংহতি জানিয়েছে সাবেক তিন ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা, জিমি কার্টার ও বিল ক্লিনটন। এছাড়া সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও এ হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন।



