অন্যান্যবাংলাদেশ

বাংলাদেশে আসছে চীনা মেডিকেল টিম

বুধবার ঢাকাস্থ চীনের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত একটি চীনা মেডিকেল টিম করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা দিতে আগামী ৮ জুন বাংলাদেশে আসছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং এ সম্পর্কে জানিয়েছেন, বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। ৮ জুন যে চিকিৎসা টিমটি আসবে তারা চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মাধ্যমে সংগঠিত এবং হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

বাংলাদেশে তারা ২ সপ্তাহ থাকার সময় রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। করোনা মহামারী নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button