বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ডাকাত সন্দেহে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় ডাকাত সন্দেহে এক বাংলাদেশি গ্রেফতার। জানা যায়, গত মাসে রাজধানী কুয়ালালামপুরের বুকিত দামানসারা এলাকার প্লাজা দামানসারায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ঐ ঘটনার তদন্ত করতে গেলে কয়েকজন সন্দেহভাজনের নাম বেরিয়ে আসে।

দেশটির পুলিশ তাদের গতিবিধি পর্যবেক্ষন করে গত সোমবার মালয়েশিয়ার কেলাং এলাকা থেকে অভিযুক্ত ৮ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৫ জন নারী এবং ৩ জন পুরুষ। তাদের কাছে পিস্তল এবং ধারালো অস্ত্র পাওয়া গেছে।

আটক ৮ জনের মধ্যে ১ জন বাংলাদেশিসহ মিয়ানমারের রোহিঙ্গা, ভারতীয়, ইন্দোনেশিয়ান, চাইনিজ ও স্থানীয় নাগরিক রয়েছে। তাদের বয়সসীমা ২৮ বছর থেকে ৫৯বছরের মধ্যে।

কুয়ালালামপুর পুলিশের প্রধান দাতুক সেরি মাজলান লাজিম জানান, গ্যাংটি এক বছর ধরে রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় ডাকাতিও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে ১৬টি অভিযোগ রয়েছে। এছাড়া তাদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button