প্রধানমন্ত্রীবাংলাদেশ

করোনা থেকে দেশের মানুষকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের মহামারী থেকে দেশের মানুষকে রক্ষায় সরকার ‘প্রাণপণ’ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থা কাটিয়ে উঠতে কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি করোনা সংকট মোকাবিলায় সরকারি প্রনোদনাসহ নানা পদক্ষেপ তুলে ধরেন সরকারপ্রধান।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে। করোনা সংকটে কোনো শ্রেণী-পেশার মানুষ যেন কষ্টে না থাকে সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করার প্রসঙ্গে বলেন, ‘যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে আমরা কিছু কিছু ক্ষেত্র এখন উন্মুক্ত করছি। কারণ, মানুষকে আমাদের তো বাঁচাতে হবে।’ তিনি বলেন, ‘এই কর্মকা-গুলো না করলে, আমরা আর কতটা সহযোগিতা করতে পারবো। তারপরেও আমি বলবো-এই ক’মাস এদেশের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সহ প্রায় প্রতিটি শ্রেণীর মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি।’

দলমত নির্বিশেষে যাঁদের প্রয়োজন তাঁদের প্রত্যেকের দোরগোড়ায় খাবার ও সহযোগিতা পৌঁছে দেওয়ায় তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা শ্রেণি-পেশার মানুষ সবার কাছে যেন আমরা কিছু না কিছু সহযোগিতা পৌঁছাতে পারি। যেন তাঁরা কষ্ট না পান। সেটাই আমাদের লক্ষ্য।’

সংশ্লিষ্ট খবর

Back to top button