বিশ্ববাংলা

১৩ জুন দেশে ফিরছে লন্ডনে আটকেপড়া প্রবাসীরা

লন্ডনে আটকেপড়া বাংলাদেশিদেরকে আগামী ১৩ জুন বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদেরকে আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে নিবন্ধন করে নিজ নিজ আসন সংরক্ষণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন লণ্ডন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লণ্ডনের আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-রোম রুটের একটি বিশেষ প্লেনকে রি-রুট করা হয়েছে। প্লেনটি আগামী ১৩ জুন সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরের ২ নং টার্মিনাল থেকে ছাড়বে।

বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের এইবিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথাছিল। কিন্তু লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে প্লেনটি ১৩ জুনলন্ডন হিথ্রো হয়ে ঢাকা যাবে।

এর ফলে এখনো যেসব বাংলাদেশি যুক্তরাজ্যেআটকেপড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button