আওয়ামী লীগরাজনীতি

বিভেদ সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান কাদেরের

বিভেদ সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার, ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করার সময় এখন নয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।

তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক। একদিকে মানুষকে বাঁচানো অন্যদিকে করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

এ সময় যারা ৭ই মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই বলেও দাবি করেন কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button