দেশবাংলা

আখাউড়া স্থলবন্দর লকডাউন ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরকে লকডাউন ঘোষণা করেছে ভারতীয় কতৃপক্ষ। রোববার স্থলবন্দরে কর্মরত বিএসএফসহ ১০ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তারা বন্দরকে লকডাউন করে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা জানান, স্থলবন্দর এলাকায় কর্মরত ভারতের ৮ জন বিএসএফ সদস্য, একজন স্বাস্থ্যকর্মী ও একজন কর্মচারীর শরীরে আজ করোনা শনাক্ত হয়।

সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য ভারত সরকার আখাউড়া স্থলবন্দরের ভারতীয় অংশ আজ থেকে টানা ৬ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে। এর মধ্যে করোনা শনাক্তের পরিমান নিয়মিত বাড়তে থাকলে অনির্দিষ্টকালের জন্য স্থলবন্দর লকডাউন করবে ভারত সরকার।

এই ঘটনায় বাংলাদেশ অংশেও লকডাউন ঘোষণা করতে আখাউড়া উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান, ব্যবসায়িরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button