কানাডায় ৩৮ বছরের মধ্যে বেকারত্বের হার শীর্ষে

করোনা কোভিড-১৯ প্রভাবে আশঙ্কাজনক হারে বেকারত্ব বেড়ে যাচ্ছে উত্তর আমেরিকার শিল্পোন্নত দেশ কানাডায়। কানাডায় বেকারত্বের হার ৩৮ বছরের মধ্যে শীর্ষে দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, বেকারত্বের হার এখন ১৩ দশমিক ৭ শতাংশে। এর আগে সর্বোচ্চ বেকারত্বের হার ছিলো ১৯৮২ সালের ডিসেম্বর মাসে। মার্চ ও এপ্রিল মাসে ৩০ লাখ লোক চাকুরী হারিয়েছিলেন এবং ২৫ লাখ লোকের কর্মঘন্টা কমে গিয়েছিলো।
সর্বোপরি কানাডার জিডিপি ৮ শতাংশেরও বেশি সংকুচিত হয়েছে। কর্মহীন মানুষের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে।
কানাডা সরকার অর্থনৈতিক প্রনোদনা দিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রাখলেও পরিস্থিতির যদি শীগগিরই উন্নতি না হয় তাহলে আশঙ্কাজনক হারে অবস্থায় পৌছাবে কানাডার অর্থনীতি।
এমতাবস্থায়, বেকার হয়ে ঘরে বসে থাকা এসব প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন শীগগিরই করোনা মহামারির অবসান হবে।



