বিশ্ববাংলা
ইতালীতে বৈধতার কার্যক্রম চলবে ১৫ জুলাই পর্যন্ত

ইতালীতে অবৈধ প্রবাসীদের বৈধতার আবেদনের ক্ষেত্রে শর্ত আরোপ করায় অনেক বাংলাদেশিই আবেদন করতে পারছেন না।
জানা যায়, গত ১ জুন থেকে শুরু হওয়া বৈধতার কার্যক্রম আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। সরকার ঘোষিত শর্ত অনুযায়ী রেস্টুরেন্ট, হোটেল, খাবারের ব্যবসা প্রতিষ্ঠান, পর্যটন খাত কিংবা ভাসমান ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন না।
অথচ ইতালীতে প্রবাসী বাংলাদেশীদের অধিকাংশেই এসব পেশাতেই কাজ করেন। সরকারের এরকম বৈষম্যমূলক সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। সবার জন্য এই বিধিনিষেধ শিথিল করার দাবী নিয়ে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছেন।
আগামী ১২ জুন রোমের পিয়াচ্ছা এসকুইলিনা তে আরেকটি প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। তারা জানান, প্রবাসীদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।



