বিশ্ববাংলা
কুয়েতে আর আকামা আর নবায়ন করা হবে না

কুয়েত সরকারের দেয়া সাধারণ ক্ষমার সুযোগ যারা নেয়নি, তাদের আকামা নবায়ন করা হবে না।কুয়েতে ১৫টি দেশের প্রায় ১ লক্ষ ২০ হাজার অবৈধ প্রবাসী রয়েছেন। এদের মধ্যে ২৫ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন।
সম্প্রতি কুয়েত সরকার অবৈধদের বৈধ করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলো, যার আওতায় অবৈধ প্রবাসীদেরকে বিনামূল্যে বৈধতা দানসহ থাকা-খাওয়া ও দেশে ফেরার বিমান ভাড়া কুয়েত সরকার বহন করার দায়িত্ব নিয়েছিলো। কিন্তু অনেকেই তখন এই সুযোগ নেননি।
সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা সাধারণ ক্ষমার সুযোগে বৈধ হননি, তাদের আকামা আর নবায়ন করা হবেনা। সেইসাথে আইন ভঙ্গ করার জন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে।
এমতাবস্থায় বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হবে, যাতে দেশের রেমিট্যান্সের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।



