
লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশ থেকে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। রোববার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
সোমবার তাদের হাজির করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগে। ডিএমপি জানায়, গ্রেফতারকৃতরা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক।
গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় দেশে এখন পর্যন্ত ২২টি মামলা করা হয়েছে। রোববার পর্যন্ত এসব মামলা করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।



