অন্যান্যবাংলাদেশ

গভর্নর পদে বয়সসীমা তুলে দিতে সংশোধিত আইন মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা তুলে দিতে এ সংক্রান্ত সংশোধিত আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৮ জুন) ‘দ্য বাংলাদেশ ব্যাংক (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

আগের আইন অনুযায়ী, ৬৫ বছর পর কেউ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকতে পারতেন না। সংশোধিত আইনে বয়সসীমার সেই ধারা তুলে দেয়া হচ্ছে।

এর আগে সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে সোমবার দুপুর ১২ টায় মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আগামী ২০২০-২১ সালের বাজেট নিয়ে আলোচনা হয়। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব ও সচিব উপস্থিত থাকার কথা বলা হয়। করোনা পরিস্থিতির কারণে মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি আজকের মন্ত্রিসভার বৈঠকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button