দেশবাংলা

হিলি স্থলবন্দরে কার্যক্রম শুরু

প্রায় আড়াইমাস বন্ধের পর আজ সোমবার থেকে আবার শুরু হয়েছে হিলি স্থলবন্দরের দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনার শর্তে বন্দরে পন্য আমদানি রফতানিতে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। প্রতিদিন ২০টি করে মোট ৪০ ট্রাক পণ্য বাংলাদেশে রফতানি করবে ভারতের ব্যবসায়ীরা।

করোনা প্রদুর্ভাবের কারণে গত ২৫ মার্চ বন্ধ করে দেয়া হয় হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এদিকে, দীর্ঘদিন পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি- রিফতানি পুনরায় শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বন্দর এলাকায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button