দেশবাংলা
‘রেড জোন’ নারায়ণগঞ্জের লকডাউন প্রত্যাহার

রেড জোন হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জে তিনটি এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় এনে লকডাউন ঘোষণা করা হলেও, হঠাৎ করেই তা প্রত্যাহার করা হয়েছে।
তিনটি এলাকাকে ১৫ থেকে ২১ দিন পর্যন্ত পর্যবেক্ষণ করার কথা থাকলেও, চতুর্থ দিনই তা প্রত্যাহার হয়ে যাওয়ায়, বিস্মিত স্থানীয়রা। জেলা প্রশাসক বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ইউনিয়নকে লকডাউন করা হবে।
তবে পরীক্ষামুলকভাবে নগরীর তিনটি এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় এনে, এ ব্যবস্থা নেয়া হয়েছিল। রেড জোন হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জে তিনটি এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় এনে, গত রোববার জেলা প্রশাসক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানান,
পরিস্থিতি বিবেচনায় করোনার অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে, শহরের আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভূঁইগড়ের রূপায়ন টাউনকে লকডাউনের আওতায় আনা হয়েছে।



