দেশবাংলা
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ইমনের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, শান্তা,তার স্বামী লিটন,ছেলে ইমরান,লিটনের ভাই রিপন ও তাদের বাবা আতিক মিয়া। এছাড়া আহত হয়েছেন, পোশাক শ্রমিক আব্দুল্লাহ ও মো. সানোয়ার। ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একটি দ্বিতল ভবনের একাংশ ধ্বসে পড়ে।
পরে, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



