বিশ্ববাংলা

ইতালীতে নতুন করে আশার আলো দেখছেন বাংলাদেশিরা

ইতালী করোনামুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। গত এক সপ্তাহে দেশটির ২০টি প্রদেশের মধ্যে, ১০টি প্রদেশে কোনো নতুন আক্রান্ত শনাক্ত হয়নি। কয়েক সপ্তাহ আগের মৃত্যুপুরি ইতালী এখন, অনেকটাই শান্ত।

শেষ খবরে জানা যায়, দেশটিতে একদিনে মারা গেছেন ৬৫ জন। পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায়, বাংলাদেশশি প্রবাসীরা ধীরে ধীরে তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। বিমানবন্দরগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে সীমিত আকারে বিমান ওঠানামা।

আগামী পয়লা জুলাই থেকে, দেশজুড়ে ৭৮টি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানা গেছে। কোভিড আতংকে ঝিমিয়ে পড়া ইতালির অর্থনীতি আবারও চাঙ্গা হবার পথে। দেশটিতে বসবাসরত ২ লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী শীগগিরই পূর্ণ উদ্যমে কাজ শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button