বিশ্ববাংলা
রোহিঙ্গাদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আহবান

মালয়েশিয়ায় আটক রোহিঙ্গাদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আহবান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।
গত সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় কেদাহ রাজ্যের লংকাউয়ি দ্বীপে ডুবতে থাকা একটি নৌকা থেকে, সাঁতরে তীরে ওঠার সময়, ৫৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি।
পরে নৌবাহিনী নৌকাটিকে ঘেরাও করে, একটি নারীর লাশসহ সর্বমোট ২৬৯ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৮০ জন পুরুষ, ১৩৮ জন নারী ও ৫১ জন শিশু রয়েছে।
পরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, “আমরা রোহিঙ্গাদের চাপ নিতে পারছিনা, তাই বাংলাদেশ সরকারকে বলবো তাদেরকে ফিরিয়ে নিতে।” তবে আন্তর্জাতিক বিশারদগণ মন্ত্রীর এই বক্তব্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।
মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধি



