বিশ্ববাংলা

লেবাননে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির মিয়া নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত বুধবার দেশটির শৈফাত শহরের কামাল জুলমাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তার মৃত্যু হয়। তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়।

জাকিরের বড় ভাই শাহজাহান মিয়া জানান, গত ৭ বছর আগে, তিনি একটি প্লাস্টিক কোম্পানীর ভিসায় লেবাননে যান। গত শনিবার নিজ রুমে স্ট্রোক করে বাকশক্তি হারিয়ে ফেললে, কোম্পানীর মালিক তাকে হাসপাতালে ভর্তি করান।

সেখানে চিকিৎসায় তার অবস্থার উন্নতি না হলে, তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button