বিশ্ববাংলা

মালয়েশিয়ায় গ্রেফতার আতঙ্কে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিনের আদেশে, গত বুধবার থেকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত, মালয়েশিয়ায় জারি করা হয়েছে রিকভারী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার।

উৎপাদনকে বাঁধাগ্রস্ত না করে লকডাউন জারি রাখাই এর উদ্দেশ্য। কিন্তু বাংলাদেশি প্রবাসীরা নির্ভয়ে তাদের ব্যাবসা প্রতিষ্ঠান চালাতে পারছেন না। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অবৈধ অভিবাসীদের ধরপাকড় অব্যাহত রেখেছে।

এর পাশাপাশি বৈধ অবৈধ নির্বিশেষে, নানা অজুহাতে, প্রবাসী বাংলাদেশীদের হয়রানি করা হচ্ছে। এমতাবস্থায় নির্বিঘ্নে ব্যাবসা করতে পারছেন না প্রবাসী বাংলাদেশীরা। এদিকে, দেশটিতে অভ্যন্তরীন বিমান চলাচল পুনরায় চালু হলেও, আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button