
জাতীয় সংসদে ২০২০-২১অর্থবছরের প্রস্তাবিত বাজেট এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বিশেষ সভা। বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজায় কোটি টাকা। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ সভায় এ অনুমোদন করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট শুরুর আগেই বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এরআগে, সকাল সাড়ে দশটার দিকে প্রস্তাবিত বাজেট নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বর্তমান সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। এটি তার নিজেরও দ্বিতীয় বাজেট উত্থাপন। মন্ত্রিসভার বিশেষ সভায় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে, বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।



