দেশবাংলা

ভালুকায় জেএমবি’র তিন সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেটসহ, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪।

কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল এফতেখার উদ্দিনের নির্দেশে, এ অভিযানে মঞ্জুরুল ইসলাম, রুহুল আমীন তালুকদার তৌফিক ও আশরাফ খান নামে তিন জঙ্গি সদস্যকে উপজেলার ভালুকা  নলুয়া কুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে, ময়মনসিংহ জজকোর্টে পাঠানো হয়েছে ।

সংশ্লিষ্ট খবর

Back to top button