দেশবাংলা

অক্সিজেন সিলিন্ডারের অতিরিক্ত দাম নেয়ায় জরিমানা

কুমিল্লায় অক্সিজেনের সিলিন্ডারের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগে, ৩টি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার কুমিল্লা নগরীর শাসনগাছা স্টেশন রোড এলাকায় র‌্যাব ও ফায়ার সার্ভিসের সহযোগিতায়, এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ। এসময় ওই এলাকার বোসরা অক্সিজেন এন্ড গ্যাসেস, মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ ও স্কাই অক্সিজেন এন্ড গ্যাসেস নামে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজমুজ্জামান,র‌্যাব সিপিসি-২ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button