বিশ্ববাংলা

কুয়েতে প্রবাসীদের করোনামুক্ত সনদ ও কোয়ারেন্টাইন খরচ রাখা বাধ্যতামূলক

কুয়েতে প্রবাসীদের প্রবেশে করোনামুক্ত সনদ ও কোয়ারেন্টাইন খরচ রাখা বাধ্যতামূলক করা হতে পারে। পরিকল্পনাটি বর্তমানে কুয়েতের মন্ত্রিপরিষদের টেবিলে রয়েছে এবং বিমান চলাচল চালু করার আগে বিষয়টি সিদ্ধান্ত আকারে ঘোষণা করবে মন্ত্রীপরিষদ।

দেশটির জাতীয় দৈনিক আল সিয়াসা এবং আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে অনুষ্ঠিত স্বাস্থ্যবিধি প্রয়োগের সর্বোচ্চ স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

দেশটিতে বাণিজ্যিকভাবে বিমান চলাচল চালু করার ক্ষেত্রে করোণা সংক্রমণ ঠেকাতে এ ধরণের ব্যাবস্থা নেয়া যেতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে। দেশে ছুটি কাটাতে আসা বাংলাদেশিরা কুয়েতে ফেরার সময় বিশেষায়িত কিছু হাসপাতালের দেয়া করোনামুক্তির সনদ এবং নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সামর্থ্য প্রদর্শণ বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button