
২০২০-২১ অর্থবছরের বাজেট সার্বিক বিবেচনায় অনেকটাই জনবান্ধব হয়েছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। তবে স্বাস্থ্যখাত এবং মোবাইলে কথা বলার খরচে সমন্বয় জরুরি বলে, মনে করেন তারা।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই পরিস্থিতি এবং অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্ধ বাড়ানোর বিকল্প নেই।
মহামারি করোনা পরিস্থিতির মধ্যে বৃহষ্পতিবার ২০২০-১২ অর্থ বছরের বাজেট প্রস্তাব করেছে সরকার। প্রতিবছর বাজেট নিয়ে সাধারণ মানুষের মাঝে বিশেষ আগ্রহ থাকে। তবে এবারের বাজেট নিয়ে তরুন প্রজন্মদের মাঝে রয়েছে নানা মত ও প্রত্যাশার কথা।
এদিকে অর্থনীতিবিদরা বলছেন, চলমান পরিস্থিতে করোনার ভাইরাসের মোকাবেলা এবং অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্য এবং কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর কোন বিকল্প নেই। এছাড়া বাজেটে মৎস্য ও কুটির শিল্পের উপরেও গুরুত্বারোপে জরুরি বলে মনে করছেন তাঁরা।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



