অন্যান্যবাংলাদেশ

বৃষ্টি থাকতে পারে আরো ৩ দিন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন সারা দেশে  হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, মৌসুমী বায়ু বিস্তার লাভ করায় সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতও দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।’ এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button