অন্যান্যবাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের চলমান বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি থাকছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ।

শুক্রবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সামাজিক যোগাযোগে নিজ টাইমলাইনে দেয়া এক অফিস আদেশে এ কথা জানান।

অফিস আদেশে বলা হয়, ড. নূর মোহাম্মদ ভাড়া সংক্রান্ত সমস্যায় ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধানে পরামর্শ দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের করনীয় সুপারিশ করবেন।

সুপারিশ কমিটির দায়িত্বে থাকা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ বলেন, যারা মেসে থাকেন এমন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ৪টি ভাগে ভাগ করা হবে। যেমন, সমস্যার দিক থেকে মৃদু সমস্য, মধ্যম সমস্যা, গুরুতর সমস্যা ও চরম সমস্যা। বাড়িওয়ালাদের ক্ষেত্রেও ৪ ভাগে ভাগ করে কাজ করা হবে।

ছাত্র প্রতিনিধিরা কোন প্রস্তাবনা দিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাসা ভাড়া সমস্যা সমাধানে যারা কাজ করছেন তারা অব্যশ্যই প্রস্তাবনা দিতে পারবেন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button