দেশবাংলা

মানিকগঞ্জ জেলা আবারও লকডাউন ঘোষণা

আশংকাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়, মানিকগঞ্জ জেলাকে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলায়, কঠোরভাবে লকডাউন পালন করা হবে বলে জানান, জেলা প্রশাসক এস এম ফেরদৌস। তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তির মাধ্যমে, এ সংক্রান্ত আদেশ জারি করেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি। এদিকে, করোনা সংক্রামক ঠেকাতে বান্দরবান সদর ও রুমা উপজেলায় ৩য় দিনের মত চলছে লকডাউন। বন্ধ রয়েছে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল।

মুদি দোকান, সবজি ও মাছ বাজারসহ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান বন্ধ থাকায়, ভোগান্তীতে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে, করোনা সংক্রমণ মোকাবেলায় গাজীপুরে কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করেছেন, উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. শিবলী সাদিক।

রেড জোন বাস্তবায়ন করতে তিন ওয়ার্ডের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করে লকডাউন বাস্তবায়নের কাজ করছে।ঔষধের দোকান ছাড়া সবধরণের দোকানপাট, হাটবাজার, দুরপাল্লাসহ, সবধরণের যানবাহন বন্ধ রাখা হয়েছে ।

সংশ্লিষ্ট খবর

Back to top button