বিশ্ববাংলা

সৌদিতে দুপুরের কড়া রোদে কাজ করতে নিষেধাজ্ঞা

সৌদি আরবের প্রবাসী শ্রমিকদেরকে, দুপুরের কড়া রোদে কাজ করতে নিষেধ করেছে দেশটির সরকার।

গ্রীষ্মকালে সৌদি আরবের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায়, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায়, প্রতিবারের মত এবারও মরু অঞ্চলের প্রখর সূর্যালোকে কাজ করার ওপর গ্রীষ্মকালীন ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

১৫ জুন থেকে শুরু করে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এসময় দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কোনো কোম্পানী যদি নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের কাজ করার জন্য চাপ দেয়, তবে সেই শ্রমিক ১৯৯১১ নম্বরে ফোন করে অভিযোগ জানালে ব্যাবস্থা নেয়া হবে।

তবে, কোম্পানীগুলো চাইলে দুপুরের ঐ কাজটুকু সন্ধ্যায় বা অন্য সময় করিয়ে নিয়ে, কাজের ঘাটতি পূরণ করতে পারবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button