আইন-বিচারবাংলাদেশ

ঢাকা লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার: হাইকোর্ট

করোনা সংক্রমণ রোধে পুরো ঢাকাকে লকডাউনের আওতায় আনার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদনের প্রেক্ষিতে আদালত বলেছে, ঢাকা শহরকে লকডাইন করা হবে কি হবে না এটা নীতি নির্ধারণী বিষয়। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই।

এ সংক্রান্ত রিট আবেদন শুনানির জন্য উত্থাপিত হলে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ রবিবার এ মন্তব্য করেন। সোমবার আদেশ দিবে হাইকোর্ট।

এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ ই-মেইলযোগে এ রিট করেন। রিটে ঢাকা শহরকে পুরোপুরি লকডাউন ঘোষণার পাশাপাশি করোনা চিকিৎসার সুবিধার জন্য পর্যাপ্ত হাই-ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়েছে, ঢাকা শহরকে কড়াকড়িভাবে সম্পূর্ণভাবে লকডাউন করতে হবে। এটা করা না হলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়বে। কারণ যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এলাকা ভিত্তিক লকডাউন কোনো সুফল বয়ে আনবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button