দেশবাংলা

প্রয়াত নাসিমকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয়া সেই প্রভাষক গ্রেপ্তার

সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আইসিটি আইনের মামলায় গতকাল শনিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, মোহাম্মদ নাসিম মারা গেলে সিরাজামা মুনিরা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যঙ্গ করে স্ট্যাটাসে লিখেন “যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল”।

কিছুক্ষণের মধ্যে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও এর স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় সিরাজুম মুনিরাকে কারণ দর্শানো নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সূত্র: ডিবিসি

সংশ্লিষ্ট খবর

Back to top button