দেশবাংলা

টঙ্গীতে সশস্ত্র ডাকাতি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় শনিবার (১৩ জুন) রাতে দুর্ষর্ধ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে সোনা-গহনা ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়েছে।

জানা গেছে, শনিবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে সাতাইশ এলাকার মোতাহার হোসেন খানের দ্বিতীয় তলায় রানা ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাত দল। ডাকাতরা বাড়ির মালিক মোতাহার খানকে প্রথমে অস্ত্রের মুখে বেঁধে ফেলে।

এর পর একে একে সকল কক্ষে ঢুকে পরিবারের নারী-শিশুসহ সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতরা খুচরা টাকা ও কয়েনসহ ছোট খাট জিনিসপত্রও লুট করে করে নেয় বলে বাড়ির মালিক মোতাহার খানের একজন প্রতিবেশী জানান। ডাকাতরা মোবাইল ফোন নিয়ে যাওয়ায় মোতাহার খানকে মোবাইলে পাওয়া যায়নি।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, আমি ডাকাতির ঘটনাটি শুনেছি। এব্যাপারে মোতাহার খানের একজন আত্মীয়ের সাথে সকালে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জীবনে এমন দুর্ধর্ষ ডাকাতি দেখিনি।

ডাকাতরা টাকার কয়েন বা খুচরা টাকাসহ ছোটখাট জিনিসপত্রও লুট করেছে। পুলিশের উপস্থিতিতে লুণ্ঠিত জিনিসপত্রের তালিকা প্রস্তুত হচ্ছে বলেও তিনি জানান। ডাকাতদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button