বিশ্ববাংলা
বাহরাইন প্রবাসীদের ফিরিয়ে আনতেবিশেষ ২ ফ্লাইট

বাহরাইনের প্রবাসীদের বাংলাদেশে নিয়ে আসবে ২ টি বিশেষ ফ্লাইট। তবে বিশেষ ফ্লাইটে ভ্রমণের জন্য, অন্যান্য প্রস্তুতির পাশাপাশি করোনামুক্ত সনদ প্রস্তুত রাখতে, নির্দেশ দিয়েছে দূতাবাস।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিরাজমান শ্বাসরুদ্ধকর লকডাউন পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের কথা বিবেচনা করে, মানামায় অবস্থিত বাহরাইন বাংলাদেশ দূতাবাস আগামী ২২ ও ২৬ জুন দুটি বিশেষ ফ্লাইটে দেশটিতে আটকে পড়া প্রবাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
একই বিমানে বাংলাদেশে আটকে পড়া বাহরাইনের নাগরিকদেরকেও, ফিরিয়ে নেয়া হবে। বাংলাদেশিদের জন্য বাহরাইন থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার টাকা। অপরদিকে, বাংলাদেশ থেকে, মানামার ভাড়া ৪২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে, দূতাবাস।



