বিশ্ববাংলা
করোনা: ব্রাজিলে এপর্যন্ত কোনো বাংলাদেশি মারা যাননি

ব্রাজিলে করোনা ভাইরাস ব্যাপক তাণ্ডব চালালেও বাংলাদেশি প্রবাসীরা ভালো আছেন।
জানা যায়, চীন থেকে শুরু করে ইউরোপ আর যুক্তরাষ্ট্রকে কাবু করে বর্তমানে করোনা তাণ্ডব চালাচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে প্রতিদিন গড়ে ১ হাজারেরও বেশি লোক মারা যাচ্ছেন।
স্থানীয়রা মনে করছেন, সরকারের করোনা সম্পর্কে উদাস মনোভাবই এ বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর জন্য দায়ী। তবে দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যাননি। স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার ফলে বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যাও অতি অল্প।
এদিকে, করোনার সংক্রমণ না কমলেও দেশটির অফিস আদালত ও ব্যাবসা প্রতিষ্ঠান চালু করার অনুমতি দেয়া হয়েছে।



