বিশ্ববাংলা
কুয়েতে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

কুয়েতে আলতাফ নামে এক বাংলাদেশি প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আলতাফের দেশের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলায়।
লকডাউনের কারণে গত ৩ মাস ধরে ব্যাবসা বন্ধ থাকায় মানসিক অস্থিরতায় ভুগছিলেনকুয়েতের বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল সুয়েখ এলাকার বাসিন্দা সোফা ব্যাবসায়ী আলতাফ হোসেন।
গত বুধবার, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌছায়, কিন্তু ততক্ষণে তিনি মারা যান।
প্রায় ২৭ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় তিনি কুয়েতে পাড়ি জমিয়েছিলেন। তার মরদেহ বর্তমানে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালের মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি বাংলাদেশে পাঠানো হবে।
আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি



