নিউজার্সিতে লকডাউন শিথিলের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় ধাপে ধাপে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে নিউজার্সি অঙ্গরাজ্যের সরকার। বাংলাদেশি প্রবাসীরা সরকার নির্দেশিত বিধিনিষেধ মেনে সতর্কতার সাথে ব্যাবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তবে কিছু প্রবাসী মনে করেন, এখনই বিনিনিষেধ তুলে নেয়ার সময় আসেনি।
করোনা ভাইরাসের তাণ্ডব কমে আসায় গত শনিবার নিউজার্সির স্টেট গভর্ণর বিল মারফি রাজ্যটিতে সতর্কতামূলক বিধিনিষেধ আরো শিথিল করার ঘোষণা দিয়েছেন।
ঘোষণা অনুযায়ী খুলে দেয়া হয়েছে রাজ্যটির অধিকাংশ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। এর পাশাপাশি খুলে দেয়া হয়েছে পার্ক, রেস্তোরা, জিম, সমুদ্র সৈকত গ্রন্থাগার, জাদুঘর ইত্যাদি।
নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশই বিভিন্ন ছোটখাটো ব্যাবসার সাথে জড়িত। এসব প্রবাসীরা সরকারী বিধিনিষেধ মেনে সতর্কতার সাথে তাদের ব্যাবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
তবে কিছু প্রবাসী গভর্ণরের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না। তাদের মতে, এখন পার্ক, সৈকত ইত্যাদি জনসমাগমের স্থানগুলো খুলে দেয়া মানে হলো করোনাকে আবারও মারণযজ্ঞ চালাবার সুযোগ করে দেয়া।
নিউজার্সিতে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এমতাবস্থায় প্রবাসীরা মনে করছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাকে অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।
আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি



