দেশবাংলা

সন্তান বিক্রি করেও মুক্তি মেলেনি যৌতুকের নির্যাতন থেকে

টাঙ্গাইল সদরের এক হতভাগা মা তার দেড়মাস বয়সী শিশু সন্তানকে বিক্রি করে দিয়েও রেহাই পাননি স্বামী ও শ্বশুরবাড়ি লোকজনের অমানুষিক নির্যাতন থেকে! সম্প্রতি আবারো একই দাবিতে বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী।

মাত্র বিশ হাজার টাকায় শিশু সন্তানটিকে বিক্রি করে দিয়েছে পাষণ্ড স্বামী। বুকের ধন বিক্রির টাকাতেও লালসা মিটেনি। হতদরিদ্র পরিবারের কাছে আরো দুই লাখ টাকা যৌতুকের দাবিতে আবারো শুক্রবার খুঁটির সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করেছে স্বামী ও তার পরিবার।

স্থানীয়রা বাঁধা দিলেও কোন প্রকার কর্ণপাত করেনি তারা। পরে, স্থানীয়রা নির্যাতনের ভিডিও ধারণ করে চেয়ারম্যানকে অবহিত করলে তিনি তাকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আর, প্রকাশ্যে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা।

সংশ্লিষ্ট খবর

Back to top button