আইন-বিচারবাংলাদেশ

বিনা চিকিৎসায় মারা গেলে তা ফৌজদারি অপরাধ: হাইকোর্ট

করোনাকালে কোনো অসুস্থ ব্যক্তি হাসপাতালে বিনা চিকিৎসায় কেউ মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ই জুন), এ সংক্রান্ত কয়েকটি রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে প্রতিদিন কোভিড এবং নন কোভিড হাসপাতালে কতসংখ্যক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়টি স্বাস্থ্য বুলেটিনে জানাতে বলা হয়েছে। এছাড়া অক্সিজেনের খুচরা বিক্রি বন্ধসহ আরো ১০ দফা নির্দেশনা দিয়েছেন দেশের উচ্চ আদালত।

আদেশে আরও বলা হয়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বাদে অন্যসব সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ১৫ দিন পর পর মনিটরিং করতে হবে। এছাড়া করোনা রোগীদের জন্য বেসরকারি হাসপাতালের আইসিইউ ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button