গাজীপুর জেলার ২১ এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (১৫ জুন) দুপুরে জারি করা নির্দেশনা রাতে সংশোধিত আকারে প্রকাশ করে। তাতে শুধু রেড জোনে সাধারণ ছুটির কথা বলা হয়েছে।
এর আওতায় গাজীপুর জেলার মোট ৫টি উপজেলার ২১টি এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১২টি ইউনিয়ন ‘ইয়েলো জোন’ হিসেবে চিহ্নিত এবং ১৬টি ইউনিয়ন ‘গ্রীণ জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গাজীপুর সদর: গাজীপুর সদরের যে ৮ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: মির্জাপুর, কাশিমপুর, কোনাবাড়ী, বাসন, কাউনতিয়া, টঙ্গী, গাজীপুর সিটি। কালীগঞ্জ: কালীগঞ্জের যে ৩ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: বক্তারপুর, কালীগঞ্জ, নাগরী।
কাপাসিয়া: কাপাসিয়ার যে ৫ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: সনমনিয়া, কড়িহাতা, তরগাও, কাপাসিয়া, দূর্গাপুর। শ্রীপুর: শ্রীপুরের যে ২ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: শ্রীপুর, তেলিহাটি।
কালিয়াকৈর: কালিয়াকৈরের যে ৩ এলাকা রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: আটাবহ, মৌচাক, কালিয়াকৈর পৌরসভা।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



