বিশ্ববাংলা
নিউইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বাংলাদেশি জয়-জামিলা

নিউইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারির নির্বাচনে অংশ নিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা আকতার ও জয় চৌধুরী।
নিউইয়র্কে আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে, স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৪ এ লড়বেন জয় চৌধুরী। তার নির্বাচনী এলাকা জ্যাকসন হাইটস, উডসাইড, ও ইস্ট এলমহার্স্ট। ডিস্ট্রিক্ট ২৪ এর কমিটি ওম্যান পদে লড়বেন জামিলা আকতার। তার নির্বাচনী এলাকায় বাংলাদেশি, ভারতীয়, জ্যামাইকান, চাইনিজ ও শ্বেতাঙ্গের আধিক্য রয়েছে।
সম্প্রতি করোনা ভাইরাসের কারণে স্টেট গভর্ণর এ নির্বাচন স্থগিত ঘোষণা করলেও, সংশ্লিষ্টরা আদালতে যাওয়ার হুমকি দিলে, ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।



