বিশ্ববাংলা
বৃটেনে আর্ট কাউন্সিলের ফেলোশিপ পেলেন বাংলাদেশি ঈশিতা

বৃটেনে আর্ট কাউন্সিলের ফাণ্ডরাইজিং অ্যাণ্ড ফিলাথ্রপি ফেলোশিপ পেলেন, বাংলাদেশি ঈশিতা আজাদ। গত ৭ বছর ধরে এই ফেলোশিপ চালু করা হয়েছে। এ পর্যন্ত ৭৫ জনকে এটি দেয়া হয়েছে।
ব্রিটেনের বিভিন্ন শিল্প ও সংস্কৃতি চর্চার সংগঠনের মধ্য থেকে বাছাইকৃত, ১০ জনকে এবছর দেয়া হয়েছে এ ফেলোশিপ। প্রথম বাংলাদেশি হিসেবে, ঈশিতা আজাদ এটি পেলেন। এর আওতায় তিনি ১ বছরের বিশেষ কার্যক্রমে অংশ নেবেন। এসময় তিনি আর্টের জন্য তহবিল সংগ্রহের প্রশিক্ষণ নেবেন।
ঈশিতা আজাদ জানিয়েছেন, তহবিল সংগ্রহে তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্রিটিশ কাউন্সিলে সাত বছর গুরুত্বপূর্ণ পদে, দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বাংলাদেশের শিল্প-সাহিত্যের বৃহৎ প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপেও, তিনি দায়িত্বশীল পদে নিয়োজিত ছিলেন।
ঈশিতার এ অর্জনে, ব্রিটেনের বাংলাদেশি সংস্কৃতিকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।



