
মানবতার বাণী নিয়ে জনতার পাশে থাকে পুলিশ। শক্ত লাঠির বদলে মানবিক পুলিশ হয়ে, করোনা মোকাবেলায় জয়পুরহাটের পুলিশকে মানুষ দেখছে, এক নতুন রুপে। পেটোয়া বাহিনীর এই নতুন রুপের সঙ্গে, আমজনতার পরিচয় করে দিয়েছে, করোনাভাইরাস। জেলার পুলিশ সুপার বলছেন, সব ধরনের দূর্যোগ মাথায় রেখে, মানবিক সব সেবার জন্য প্রস্তুত রয়েছে, পুলিশ বাহিনী
মহামারি করোনায় মানুষের মাঝে সামাজিক দুরত্ব বা কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ মানবিক নানা রকম কাজ করে মানুষের আস্থা ও ভালবাসা কুড়িয়েছেন জয়পুরহাটের পুলিশ বাহিনী। করোনার প্রার্দুভাবে কর্মহীন,দরিদ্র,অসহায়,ছিন্নমূল মানুষকে খাদ্য সামগ্রী,অর্থ,বস্ত্রসহ, নানা মানবিক কাজ করে প্রথম সারির যোদ্ধা হিসাবে, এ জেলায় ফিরিয়ে এনেছেন পুলিশের উজ্জল ভাবমুর্তি।
বিশিষ্টজনেরা বলছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, এমন মানবিক পুলিশ বাহিনী বড় ভূমিকা রাখবে।মৃত্যুর ঝুঁকিকে উর্ধে রেখে মানুষকে ভালো রাখার জন্য, মানবিক পুলিশ হয়ে কাজ করে যাচ্ছেন বলে জানালেন জেলা পুলিশ সুপার মাঠ পর্যায়ে পুলিশ আরও বেশি জনবান্ধব হয়ে কাজ করবে,এমন প্রতাশা স্থানীয়দের।
বাংলাটিভি/শহীদ



