প্রধানমন্ত্রীবাংলাদেশ

করোনাযুদ্ধে মনোবল না হারিয়ে সাহসিকতার সাথে জয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

 

করোনা মহামারি থেকে দেশ ও বিশ্ব একদিন মুক্তি পাবে-এমন আশাবাদ ব্যক্ত করে মনোবল না হারিয়ে সতর্কতার সঙ্গে সবাইকে করোনা দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’এর কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সুমদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালি করতে কাজ করছে সরকার।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ ‘সংগ্রামের’ কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্রসীমা অর্জন করেছে সরকার। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে প্রতিনিয়ত আধুনিক করা হচ্ছে নৌ-বাহিনীকে। কমিশনিং শেষে নতুন এ জাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানান তিনি।

আগামীতে এমন যুদ্ধজাহাজ তৈরি এবং নিজেদের প্রয়োজন ছাড়াও এ ধরনের জাহাজ যেন বিদেশে রফতানি করা যায় সেব্যাপারে কাজ করার কথা জানান সরকারপ্রধান।

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, করোনা ভাইরাসের আঘাতে বিশ্বের সব দেশই স্থবির হয়ে পড়েছে। তবে, করোনা থেকে নিশ্চয়ই একদিন মুক্তি মিলবে, আবারো স্বাভাবিক জীবনে ফিরবে দেশ ও বিশ্ব এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এসময় করোনা দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button