আওয়ামী লীগরাজনীতি

করোনার স্থায়ীকাল নিয়ে স্বাস্থ্য মহাপরিচালকের বক্তব্যে জনগণ হতাশ: কাদের

করোনার আয়ুষ্কাল বা দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংক্রমণের মাত্রা কমে আসলেও ভাইরাসটির প্রভাব আরো দুই থেকে তিন বছর পর্যন্ত থাকতে পারে, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের এমন বক্তব্য অদূরদর্শী ও দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় এমন অযাচিত মন্তব্যের সমালোচনা করেন তিনি।

বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের আগে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। এসময় তিনি ‘সংক্রমণের মাত্রা কমে আসলেও ভাইরাসটির প্রভাব আরো দুই থেকে তিন বছর পর্যন্ত থাকতে পারে’ বলে মন্তব্য করেন।

এরপর শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের মনোবল চাঙা রাখাতে সরকার নিরলস চেষ্টা করে যাচ্ছে।

এরইমধ্যে, স্বাস্থ্যবিভাগের কোন কোন কর্মকর্তার ভাইরাসের আয়ুস্কাল নিয়ে অদূরদর্শী এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি। এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের ও আহ্বান জানান তিনি।

আরমান কায়সার, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button