অন্যান্যবাংলাদেশ

যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে এবার আক্রান্ত হলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। তিনি বর্তমানে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে রবিবার ( ১৪ জুন) অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার (১৫ জুন) তার করোনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তবে করোনা শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তির আগে দু দফায় তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দুবারই ফলাফল নেগেটিভ এসেছিল।

বাবুলের স্ত্রী জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলাম সুস্থ আছেন। বাবুলের এক মেয়ে ও মেয়ের স্বামী অসুস্থ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, তাদের বাসার ৬/৭ জন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে। যমুনা গ্রুপের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি যমুনা গ্রুপের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর যুমনা গ্রুপের চেয়ারম্যান আক্রান্ত হলেন করোনায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button